বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দুর্গাপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানবতার উপরে কিছুই নাই – যুদ্ধ চাই না, শান্তি চাই’’ এ প্রতিপাদ্যে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে সারাদেশের ন্যায় দুর্গাপুরেও, ফিলিস্তিনের উপর ইসরাইলের আগ্রাসন বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সিপিবি উপজেলা কমিটির যুগ্ন-সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ডা: দিবালোক সিংহ, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম প্রমুখ। এদিকে এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি জ্ঞাপন করে অংশ নিয়েছেন।

বক্তারা বলেন, গত অক্টোবর থেকে ফিলিস্তিনে যে হামলা শুরু করেছে ইসরাইল, তা সত্যি ন্যাক্কার জনক। সভ্যতার এই যুগে এমন হামলা কেউ সমর্থন করে না। বিশ^ নেতৃবৃন্দ তাদের বার বার সতর্ক করা সত্বেও তারা কারো বাঁধাই মানছে না। এখনই সময় এসেছে এই যুদ্ধ থামানোর, নয়তো সারা বিশ^ব্যাপি এর রেশ ছড়িয়ে পড়বে। আমরা যুদ্ধ চাইনা, এই নারকীয় যুদ্ধ বন্ধে জরুরী ভিত্তিতে আন্তর্জাতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করছি।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৪,/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit