শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক আক্তারের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৬৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২(মনিরামপুর) এর সাবেক পরিচালক আক্তারুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহষ্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে(ইন্নালিল্লাহী—–রাজেউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে, তিন ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।শুক্রবার দুপুরে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা নামাজ শেষে মনিরামপুর সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন অধ্যক্ষ মুফতি মফিজুর রহমান। আক্তারুজ্জামান প্রয়াত মাষ্টার মোয়াজ্জেম হোসেন ও প্রয়াত জনপ্রিয় ইউপি সদস্য হাসিনা বানুর মেঝ ছেলে। আক্তারের অকাল মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানাযায়, বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার বুকে প্রচন্ড ব্যথা অনুভূত হয়ে শাসকষ্ট হতে থাকে। এ সময় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।আক্তারের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে গভীর সমবেদনা জানান উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন,মফিজুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৪,/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit