সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

পরীমনির ফ্রিজভর্তি কী, চমকে উঠলেন ভক্তরা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : ‘আলো-আঁধারি বাসায় নিজের ফ্রিজ খুলছেন। সেখানে থরে থরে সাজানো আছে মিষ্টির প্যাকেট। অর্থাৎ পুরো ফ্রিজ ভর্তি হয়ে আছে মিষ্টিতে। এমনকি ফ্রিজের ওপরেও রাখা আছে মিষ্টির প্যাকেট এবং কেক। আছে দই, মিষ্টি, কেক, লাড্ডুসহ হরেক রকমের বাহারি মিষ্টি।’

গত বুধবার রাতে হঠাৎই নিজের ফেসবুকে এমন একটি ভিডিও প্রকাশ করেন নায়িকা পরীমনি। এত মিষ্টির ভান্ডার দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্তরা। অনেকে মিষ্টি দেখে নিজের লোভের কথা জানান, আবার কেউ স্বাস্থ্যসচেতন হতে পরামর্শ দেন পরীকে।

সেখানে পরী বলেন, ‘এই হল আমার ফ্রিজের আত্মকাহিনি’। ভিডিও করার সময় মিষ্টিজাতীয় খাবারের প্যাকেটে কোথায় কী রাখা আছে, বলতে শোনা গেছে।

তারকাদের সব সময়ই লাইট, ক্যামেরা এবং অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে হয়। ফিট থাকার জন্য অনেকে জিমে গিয়ে ঝরিয়ে ফেলেন অতিরিক্ত মেদ-চর্বি। নিজেদের আকর্ষণীয় করে তুলতে মেনে চলতে হয় খাদ্য তালিকাও। কিন্তু এ সময়ের আলোচিত নায়িকা পরীমনি গতানুগতিক ধারার বাইরে, যার প্রমাণ দিল তার ফ্রিজ।

শিগগির পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাচ্ছে। পাশাপাশি কলকাতায় ‘ফেলুবক্সী’ সিনেমায়ও অভিনয় করেছেন এ নায়িকা।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit