সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতিশ্রুতি নড়বড়ে হওয়া উচিৎ নয়: শি জিনপিং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুদ্ধ অনির্দিষ্টকাল ধরে চলা উচিৎ নয়। চিরতরে ন্যায়বিচারের অনুপস্থিত থাকাটাও অনুচিৎ। একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতিশ্রুতি ইচ্ছামতো নড়বড়ে হয়ে যাবে, এটা ঠিক নয়।

বৃহস্পতিবার চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামের দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শি জিনপিং। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শি বলেন, উন্নয়নের বিস্তৃত সম্ভাবনাময় ভূমি হচ্ছে মধ্যপ্রাচ্য। তবে চলমান যুদ্ধের কারণে এ অঞ্চলের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না। গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যুদ্ধের কারণে এ অঞ্চলের মানুষ সীমাহীন কষ্টের শিকার হচ্ছে।

তিনি বলেন, ১৯৬৭ সালের সীমান্তের ওপর ভিত্তি করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে চীন, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। আমরা জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং আরও বিস্তৃত ও কার্যকর আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তাদের অন্তর্ভুক্তি সমর্থন করি।

গাজায় মানবিক সঙ্কট কমাতে ও সংঘাত-পরবর্তী পুনর্গঠনে সহায়তা করতে চীন তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি। সেইসাথে গাজায় জরুরি মানবিক সহায়তা দিতে জাতিসংঘের ত্রাণ সংস্থাকেও সহযোগিতা করার আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। সূত্র: সিনহুয়া

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit