শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু : আহত-১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৯১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে লোকমান হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আজমত হোসেন (৪২) নামে অপর এক কৃষক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের মাথাভাঙ্গা নদীর ধারে এ দূর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের জসি সরকারের ছেলে এবং আহত আজমত হোসেন একই গ্রামের সুবল পলইয়ের ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষক লোকমান হোসেন ও আজমত হোসেন মাথাভাঙ্গা নদীর পাড় এলাকায় তাদের গরুকে ঘাষ খাওয়াচ্ছিল। এসময় লোকমান হোসেনের একটি গরু সেচকাজে ব্যবহৃত পার্শ্ববতী বৈদ্যুতিক মোটরপাম্প ঘরের কাছে গেলে বিদ্যুতের ছেড়া তারে গরুটি বিদ্যুৎপুষ্ট হয়। এসময় গরুকে বাঁচাতে গিয়ে লোকমান হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। লোকমান হোসেনকে উদ্ধার করতে গিয়ে আজমত হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন।

খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থল থেকে মৃত লোকমান হোসেনের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে এবং আহত আজমত হোসেনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়। উল্লেখ্য, পার্শ্ববতী ময়রামপুর গ্রামের নাহারুল ইসলামের বৈদ্যুতিক মোটরপাম্পের ছেড়া তারে এ দূর্ঘটনা ঘটে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৪,/দুুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit