শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

চৌগাছায় কৃষকদের মাঝে প্রণোদনার পিঁয়াজ বীজ ও নারিকেলের চারা বিতরণ

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৮ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গ্রীষ্মকালীন পিঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনা মূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় পিঁয়াজ বীজ ও ৬৭৫ জনকে নারিকেলের চারা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০মে) বিকেলে উপজেলা কৃষি অফিসের হল রুমে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য (চৌগাছা-ঝিকরগাছা) ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, চৌগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধরী।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, উপজেলা উপঃ সঃ উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস কুমার, রাশেদুল ইসলাম প্রমুখ।

২০২৩-০২৪- অর্থ বছরের খরিপ-মৌসুমে পিঁয়াজ বীজ, নারিকেলের চারা, রাসায়নিক সার ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ৩৩০ জন কৃষককে ১ কেজি করে উন্নত জাতের পিঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। এ দিকে উপজেলার ৬৭৫ জন কৃষক কৃষানীর মাঝে ৫টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন বলেন, প্রণোদনা দেয়ার মাধ্যমে পিঁয়াজ চাষ আবাদে একধাপ এগিয়ে গেলো। এতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে। তিনি বলেন যারা পিঁয়াজের চাষ করেন সে সকল কৃষককেই প্রণোদনার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit