বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

রিজেন্টের সাহেদসহ ৫ জনের বিচার শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট প্রদান করে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

বৃহস্পতিবার অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর। 

মামলার অন্য আসামিরা হলেন- দিপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। এদের মধ্যে দিপায়ন বসু ও অনিন্দ্য দত্ত মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। বাকি আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদানের মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়। ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন একশিড করপোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম। মামলাটি তদন্ত শেষে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৪,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit