বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

গোল করলেন মেসি, তবুও হারল মায়ামি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে (এমএলএস) গত ১৮ মে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর ১০ দিনের বিশ্রামে ছিলেন ইন্টার মায়ামির সাবেক তিন বার্সা তারকা ফুটবলার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতস। তাদের ছাড়াই গত শনিবার ভ্যাঙ্কুভারের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল মায়ামি। এবার গত রাতের আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ফেরেন তিনজনই। তবে ঘরের মাঠে এই ম্যাচে জিততে পারলো না মেসিদের দল। 

ম্যাচে মেসি গোল পেলেও ৩-১ ব্যবধানে হেরেছে মায়ামি। এতে লিগে টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার পর এই প্রথম হারের মুখ দেখল ফ্লোরিডার দলটি। মায়ামির মাঠ চেজ স্টেডিয়ামে প্রথমার্ধের একদম শেষ দিকে এগিয়ে যায় আতালান্তা। পরের ম্যাচের ঠিক এক ঘণ্টার মাথায় আরও একটি গোল পায় সফরকারীরা। দুটি গোলই করেন আতালান্তার মিডফিল্ডার সাবা লোবজিনিচ। 

এই ম্যাচে হেরেও অবশ্য ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩৩। এদিকে লিগে প্রায় দুই মাস পর জয়ের দেখা পাওয়া আতালান্তা ইউনাইটেডের পয়েন্ট ১৫ ম্যাচে কেবল ১৬, আছে তালিকার দ্বাদশ অবস্থানে। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit