সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

‘অ্যানিমেল’ পরিচালক সন্দীপে মুগ্ধ নার্গিস ফাখরি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : গত বছর রীতিমতো ধামাকা দিয়েছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। তবে বক্স অফিসে দারুণ আয় করলেও ‘অ্যানিমেল’-এর জন্য বিতর্কের মুখে পড়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। পুরুষত্বের উগ্রতায় ভরা এবং নারীবিদ্বেষী সিনেমাটিকে সমালোচকদের কাঠগরায় দাঁড় করানো হয়। তবে কারো কারো কাছে সন্দীপের কাজ ছিল এককথায় ইউনিক। সেই দলে রয়েছেন রণবীর কাপুরেরই সাবেক নায়িকা নার্গিস ফাখরি।

নার্গিস জানিয়েছেন, তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাজে মুগ্ধ। এমনকি ভবিষ্যতে তার সিনেমায় কাজও করতে চান তিনি।

1
নার্গিস ফাখরি

সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিস জানান, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ পছন্দ হয়েছে তার।

সিনেমাটিতে রণবীর অভিনীত চরিত্রটি খুব সুন্দরভাবে তৈরি করা বলেও মনে করেন অভিনেত্রী। চরিত্রটি যেভাবে ‘উগ্র পৌরুষ’-এর প্রতিনিধিত্ব করে, তাও পছন্দ নার্গিসের। অভিনেত্রী বলেন, ‘কী অসাধারণভাবে চরিত্রগুলো তৈরি করেছেন তিনি (সন্দীপ)। এমনকি নারীদের চরিত্রগুলোও দারুণ।মুখ্য চরিত্রে না হলেও, নারীদের চরিত্রগুলো বেশ শক্তিশালী ছিল।’
সন্দীপ ছাড়াও বেশ কয়েকজন পরিচালকের সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন নার্গিস। তিনি বলেন, “আমি কবীর খানের ‘এক থা টাইগার’-এর মতো সিনেমায় কাজ করতে চাই। সিনেমাটিতে যেভাবে গল্প বলা হয়েছে এবং প্রতিটি দৃশ্য তুলে ধরা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”

নার্গিসের ক্যারিয়ারে প্রথম চলচ্চিত্র ‘রকস্টার’। রণবীর কাপুরের বিপরীতে সিনেমাটিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী। এর পর ‘ঢিশুম’, ‘ম্যায় তেরা হিরো’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘হাউসফুল’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে রয়েছেন লাইমলাইটের বাইরে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit