বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

ফল নিয়ে চিন্তা নেই শান্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : দুয়ারে আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের গল্পটা হতাশার। আটবার অংশ নিয়েও কখনো নকআউট পর্বে খেলা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। এবার নবমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে অবশ্য ফল নিয়ে খুব একটা ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের হাল বেহাল। সবশেষ যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারের পর এখন বিশ্বকাপে একটা বড় লক্ষ্য নির্ধারণ করাও যেন মুশকিল হয়ে গেছে। অধিনায়ক শান্ত তাই বড় কোনো স্বপ্ন দেখাচ্ছেন না। নিজেদের ভারমুক্ত রাখতে ফল নিয়েও খুব একটা মাথা ঘামাচ্ছেন না, ‘সম্ভাবনা আমি বলতেই চাই না। কারণ আপনিও (প্রশ্নকর্তাকে) চান বাংলাদেশ শিরোপা জিতুক। খেলোয়াড়েরাও চায় বাংলাদেশ দল কাপ জিতুক। এটাই সবচেয়ে বড় লক্ষ্য।’

‘কিন্তু অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতিটা ঠিকমতো নিয়েছি কি না, ছোট ছোট কাজগুলো করছি কি না, প্রক্রিয়াটা ঠিক আছে কি না—এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাহলে ফল আসবেই। তাই ফল নিয়ে খুব একটা চিন্তা নেই। ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি, এটা নিয়ে বেশি মনোযোগী’-যোগ করেন শান্ত।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit