বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নতুন সংসদে যে বার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জাতীয় সংসদকে সব সময় জনগণের স্বস্তির পরিবেশ সৃষ্টিকারী ও আশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর সোমবার যাত্রা শুরু করেছে ইরানের দ্বাদশ জাতীয় সংসদ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বার্তা পাঠের মধ্যদিয়ে নতুন সংসদের কার্যক্রম শুরু হয়। 

দ্বাদশ সংসদের উদ্বোধন উপলক্ষে এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন,  দ্বাদশ জাতীয় সংসদ বরাবরের মতো নির্ধারিত সময়ের মধ্যেই শুরু হওয়ায় আমি বিনীতভাবে প্রিয় প্রজ্ঞাবান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইরানি জাতির জন্য আল্লাহর মহান উপহার ইসলাম ভিত্তিক গণতন্ত্রের ধারাবাহিক গতিময়তা ও দৃঢ়তার জন্য তার প্রশংসা করছি। 

তিনি আরও বলেন, প্রতিটি নতুন সংসদ দেশের উজ্জ্বল দিগন্তে নতুন আভা সৃষ্টি করতে পারে এবং জাতির আশা ও প্রেরণা বাড়াতে পারে। খামেনি বলেন, রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার সময় নৈতিক গুণাবলী আরও বেশি গুরুত্বপূর্ণ। এখানেই ধার্মিকতা, ক্ষমা, ন্যায্যতা, সততা, দায়িত্বশীলতা ও নিঃস্বার্থভাবে কাজ করার পরশ পাথর নিজের আসল মূল্য প্রকাশ করে। এই বিষয়ে আত্মসচেতনতাকে গুরুত্ব দিতে হবে।

নতুন সংসদের সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন,  জনগণের হৃদয় জয় করতে পারা এবং তাদের অকৃত্রিম কৃতজ্ঞতা- ধন্যবাদ পাওয়া এই পৃথিবীতে একটি ঐশী পুরস্কার। 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit