প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুন থেকে হাসান জাহিদ তুষারের উপ প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ কার্যকর করা হবে। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদক হাসান জাহিদ তুষার ২০১৯ সালে প্রথম উপপ্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান।
দ্বাদশ জাতীয় নির্বাচনের পর তার চুক্তি নবায়ন করা হয়। কিন্তু আজ হঠাৎ করেই তার সঙ্গে চুক্তির সমাপ্তির আদেশ জারি হলো। মাগুরা জেলায় জন্মগ্রহণকারী হাসান জাহিদ তুষার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।


























