মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বোচাগঞ্জে আফছার আলীর জয়ে উচ্ছাসিত সাধারণ মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৭৭ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বোচাগঞ্জ উপজেলায় ব্যাপক ভোটারের উপস্থিতি ও অবাধ সুষ্ঠ ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিদিন তার বাড়ীতে ও অফিসে হাজার হাজার সাধারণ মানুষ ভীর করছেন। ফুলের মালা কিংবা ফুলের ডালা নিয়ে।

উপজেলার আটগাঁও ইউনিয়নের বরুয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মরহুম আব্দুল গনি মিয়ার পুত্র বর্তমানে সেতাবগঞ্জ পৌরসভার কারিতাস পাড়ায় বসবাসকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী। ব্যক্তিগত জীবনে তিনি অত্যান্ত সদালাপি, সমাজ সেবক ও গরিব দুখী মানুষের বন্ধু বলে পরিচিতি লাভ করেছেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির দিগনির্দেশনায় রাজনীতির মাঠে সফলতা লাভ করেন মোঃ আফছার আলী। বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তিনি ঘোড়া প্রতিকে ৪৬ হাজার ৩শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এই জয়ের মধ্যে দিয়ে উপজেলার সাধারণ মানুষ উচ্ছাসিত হয়ে প্রতিদিন তার বাড়ীতে ও অফিসে হাজার হাজার সাধারণ মানুষ ভীর করছেন।

ফুলের মালা কিংবা ফুলের ডালা নিয়ে। তিনিও থেমে নেই, নির্বাচিত হওয়ার পর থেকেই ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামে, পথে প্রান্তরে সাধারণ মানুষের সাথে কুষল বিনিময় করতে। নির্বাচনে তিনি বলেছিলেন, আমার সততা-ই আমার সম্পদ, উপজেলার গরীব মেহনতি মানুষ-ই আমার সম্পদ। তার এই কথা বোচাগঞ্জ উপজেলার মানুষের হৃদয় স্পর্শ করেছে।

আলাপচারিতায় নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আফছার আলী জানান, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন, তাতে আমি খুশি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির দিগনির্দেশনায় বোচাগঞ্জ উপজেলাকে একটি আধুনিক উপজেলা বিনির্মান করাই আমার লক্ষ। উপজেলার মানুষ যেন, জেলা শহরের মত সকল সুযোগ সুবিধা পায় সেই লক্ষে কাজ করে যাব।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit