আন্তর্জাতিক ডেস্ক : রোববার (২৬ মে) রাতেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। প্রবল ঝড়-বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে বহু বাড়িঘর ও গাছপালা, হেলে পড়ে সিগনাল পোস্ট। ছিঁড়ে গেছে অনেক বৈদ্যুতিক তার। এমনকি উড়ে গেছে মেট্রোর শেড।
সোমবার দিন পেরিয়ে রাতেও কলকাতার পাশাপাশি নদীয়া ও মুর্শিদাবাদে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। দেয়া হয়েছে সতর্কবার্তা। বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরসহ ৭ জেলায় ভারি বৃষ্টির জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও রেমাল সতর্কতা জারি রয়েছে। সোমবার বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০৪