সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ কোরআন পাঠের ফজিলত থানায় বাবাকে খাবার দিতে গিয়ে ছেলের পা ভাঙার অভিযোগ ব্যাটারি কারখানায় পৌনে ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি চীনের কাছে ১৩ গোল হজম করল বাংলাদেশ প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখেন এমপি নজরুল পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে। হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন বিয়ে না করার শর্তে পারিবারিক পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

ব্রাহ্মণবাড়িয়া সুবিধাজনক অবস্থানে থেকেও দলের প্রতি ‘আনুগত্যের’ কথা বলে সরে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৫৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সুবিধাজনক অবস্থানে থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা থেকে সরে দাঁড়িয়েছেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. লোকমান হোসেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।ফেসবুকে দেওয়া ঘোষণায় ও প্রেস বিজ্ঞপিত্তে লোকমান হোসেন দলের অর্থাৎ আওয়ামী লীগের ঐক্য সুসংহত রাখার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেন। আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছিলেন। 

লোকমান হোসেন তার প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ, ভোটার, সর্মথক ও শুভাকাঙ্খীর কাছে অন্তরের অন্তস্থল থেকে দু:খ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি এবং যত দিন বেঁচে থাকবো আপনাদের আপনজন হিসেবে সুখে দু:খে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছি। একজন রাজনৈতিক ও সমাজকর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় গৃহায়ণ ও গণপূত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র প্রতি পূর্ণ আনুগত্য পোষণ করে উনার নেতৃত্বে আগামীর পথচলার অঙ্গীকার ব্যক্ত করছি।

এদিকে লোকমান হোসেনের এ ঘোষণার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক প্রার্থী জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের সঙ্গে তাঁর একাধিক ছবি ভাইরাল হয়। শোভন সালাম করছেন ও কোলাকুলি করছেন এমন ছবি দিয়ে বলা হয় লোকমান হোসেন সরে দাঁড়িয়েছেন। তবে ওইদিন তিনি সরে দাঁড়াননি বলে লোকমান হোসেন ফেসবুক লাইভে উল্লেখ করেন।  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লোকমান হোসেন ছাড়াও আরও চারজন প্রতিদ্বন্ধীতা করছেন। তারা হলেন, ঘোড়া প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেলাল উদ্দিন, আনারস প্রতীক নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, দোয়াত কলম প্রতীক নিয়ে সেলিম রেজা ও মোটরসাইকেল প্রতীক নিয়ে আব্দুল করিম। এর মধ্যে লোকমান হোসেন বেশ সুবিধাজনক অবস্থানে ছিলেন বলে আলোচনা ছিলো।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৪,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit