রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

আশুলিয়ায় কিশোরগ্যাং ও চাঁদাবাজ মুক্তের দাবীতে মানববন্ধন 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৮১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “কিশোরগ্যাং ও চাঁদাবাজ মুক্ত শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া চাই” সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।শুক্রবার বিকালে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে এই মানববন্ধন করেন তারা। এসময় দ্রুত যদি এই অঞ্চলে কিশোরগ্যাং ও চাঁদাবাজ মুক্ত না হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারী সংকেতও দেন তারা।

শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে এবং মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আল-কামরান, মোঃ ইব্রাহীম, মোঃ ঈমন শিকদার, মোঃ ঈসমাইল হোসেন ঠান্ডু, মোঃ আলমগীর শেখ লালন, মোঃ তাজেরুল ইসলাম ও মোঃ মানিক সহ আরও অনেকে।

তারা বক্তব্যে বলেন, ইতিমধ্যে চাঁদাবাজ এবং কিশোরগ্যাং এর বিরুদ্ধে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাঁর একার পক্ষে এই কিশোরগ্যাং ও চাঁদাবাজ মুক্ত করা সম্ভাব নয়। তাই সচেতন মহলসহ আমাদেরকেও এগিয়ে আসতে হবে। সাভার-আশুলিয়ায় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় দিনদিন কিশোরগ্যাং ও চাঁদাবাজ বেড়েই চলছে। তারা নেশা করে ত্রাসের রাজত্ব কায়েম করেই যাচ্ছে।

এই নেশার টাকার জন্য তারা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। এমনকি তাদের হামলায় অনেকেই পঙ্গুত্বময় জীবন-যাপন করছে। আবার শ্রমিকরা যখন বেতন পায়, তখন কারখানা থেকে বাসায় ফেরার পথে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ারও ঘটনা ঘটেছে। প্রশাসনের যদি নজর থাকতো তাহলে অতিদ্রুত এই কিশোরগ্যাং ও চাঁদাবাজ মুক্ত করা সম্ভব হতো। তাই এদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের দাবীও জানান তারা প্রশাসনের প্রতি।

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit