স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে হায়দরাবাদ-রাজস্থান ম্যাচটি। এবারের মৌসুমের শুরুতে উড়ছিল রাজস্থান। যদিও পরে ছন্দপতন হয় তাদের। কিন্তু অনায়াসেই প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলে তারা।
এলিমিনেটরে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয়। আজ লক্ষ্য ফাইনালের টিকিট। যদিও জস বাটলারকে হারিয়ে তারা কিছুটা ব্যাকফুটে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে আইপিএল ছেড়েছেন ইংলিশ অধিনায়ক। বাটলারের পরিবর্তে যিনি খেলছেন, সেই টম কোহলার ক্যাডমোর এক ম্যাচেও নিজেকে মেলে ধরতে পারেননি।
কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/দুপুর ২:৩০