শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
আলাস্কার কাছে বিধ্বস্ত উড়োজাহাজটি ঘন কুয়াশার মধ্যে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে

দুর্গাপুরে পুর্ব শত্রুতার বড়ভাই খুন ছোটভাই গুরুতর আহত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৬৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে ধারালো ছুরির আঘাতে মাসরুল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে। অপরদিকে ছোট ভাই মাসুম মিয়া (১৭) গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডীগড় ইউনিয়নের একতা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। নিহত যুবক মাসরুল মিয়া ও আহত মাসুম মিয়া উপজেলার চন্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য চাঁন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একতা বাজারে নাঈম ও রায়হান তাঁরা দুই ভাই ধারালো দেশিয় অস্ত্র চুরি দিয়ে অতর্কিত মাসরুল মিয়াকে আঘাত করে। ভাইয়ের সামনে ভাইকে মারধর করছে পরে ছোট ভাই মাসুম ফিরাতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত পালিয়ে যায় তাঁরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাসরুলকে মৃত ঘোষণা করে অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মাসরুলের বাবা চাঁন মিয়া বলেন, আমার ছেলেরে মারছে ফিরোজের ছেলে রায়হান ও নাঈম। তাঁরা আমার প্রতিবেশী। দীর্ঘদিন আগে তাদের চাচার সঙ্গে মারামারি হয়েছিল এরপর তা স্থানীয়রা মিলে মিমাংশাও করে দিয়েছে। আজকে কোনোকিছু হয়েছে বলে শুনিনি, আমি হঠাৎ খবর পাইছি আমার দুই ছেলেদের একতা বাজারে মারছে। আমি আমার ছেলের খুনের বিচার চাই।এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের এএসপি মো. আক্কাস আলী যুগান্তর কে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতের আটকের চেষ্টা চলছে।

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৪,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit