বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতেই বেনজীর, দেশে ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার

তামাক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৭৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিভিল সার্জন সিলেট অফিসের উদ্যোগে তামাক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সিভিল সার্জন সিলেট অফিস কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা তালুকদার এর পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার টু সিভিল সার্জন ডা. স্বপ্নীল সৌরভ রায়।

আলোচনায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক। এসময় বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সাংবাদিক, শিক্ষকবৃন্দ এবং সিভিল সার্জন সিলেট অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, তামাক কোম্পানিগুলো সবসময়ই বিভিন্ন কূট-কৌশল অবলম্বন করে দেশের জনস্বাস্থ্যকে ক্ষতির মুখে ফেলে। বর্তমানে তারা দেশে ই-সিগারেট আমদানির পায়তারা করছে। তরুণদের মাঝে ই-সিগারেট উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছে। তামাক কোম্পানী এই অপতৎপরতা রুখতে হবে। তরুনদের বাঁচাতে ই-সিগারেটসহ সকল প্রকার ভেপিং পণ্য নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন আরো শক্তিশালী করতে হবে।তিনি সিলেটকে তামাকমুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit