বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

শাহরুখ খানের অসুস্থতা নিয়ে যা বললেন জুহি চাওলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের শারীরিক অবস্থা এখন ভালো, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী জুহি চাওলা। আমদাবাদে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। প্রবল গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। হিট স্ট্রোক হওয়ায় অভিনেতাকে বুধবার দুপুরবেলায় আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়।

গরমে আমেদাবাদের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আর এই গরমে সারাদিন মাঠে থাকার কারণেই শাহরুখের শরীর খারাপ হয়ে যায়। তবে এখন ভালো আছেন শাহরুখ খান। শাহরুখের সহ-অভিনেত্রী এবং কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক জুহি চাওলা একটি সাক্ষাৎকারে জানান, শাহরুখ এখন অনেকটাই ভালো আছেন।সব ঠিক থাকলে এই রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল-এর ফাইনাল ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে।

জুহি সংবাদমাধ্যমকে জানান, ‘বুধবার রাত থেকেই শাহরুখের শরীর খুব একটা ভালো ছিল না। কিন্তু এখন দেখছি তিনি অনেকটাই ভালো আছন। সৃষ্টিকর্তা রক্ষা করেছেন, শাহরুখ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সম্ভবত রবিবার দলকে সমর্থন জানাতে মাঠেও আসতে পারেন, কারণ সেদিন আমাদের ফাইনাল।’

বুধবার অভিনেতা ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে জুহি এবং তার স্বামী জয় মেহতা আহমেদাবাদের কেডি হাসপাতালে শাহরুখকে দেখতে যান। শাহরুখের স্ত্রী গৌরী খানও ছুটে এসেছেন তার অসুস্থতার সংবাদ পেয়ে। আহমেদাবাদ (গ্রামীণ) সুপারিনটেনডেন্টের মতে, অভিনেতা হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আইপিএল ম্যাচ দেখতে তিনি আহমেদাবাদে এসেছিলেন। শাহরুখের সঙ্গে ছিলেন তার মেয়ে সুহানা খান, ছোট ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা দাদলানি।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit