মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

লামিছানের টি-২০ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে ধর্ষণের মামলা থেকে মুক্তি পাওয়া নেপালের তারকা ক্রিকেটার সান্দিপ লামিছানেকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লেগ স্পিনারের খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। সামাজিক মাধ্যম এক্স-এ বুধবার (২২ মে) ২০১৯ সালের একটি পোস্ট শেয়ার করে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার কথা জানান লামিছানে।

তিনি জানান, “এবং নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাস আবারও তাই করল, যা করেছিল ২০১৯ সালে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমার ভিসা নাকচ করেছে তারা। দুর্ভাগ্যজনক। নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দুঃখিত।”

২০১৯ সালের ওই পোস্টে লামিছানে লিখেছিলেন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়ে পাননি তিনি। ২০২২ সালে নেপালে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত বছরের ডিসেম্বরে দোষী সাব্যস্ত হন লামিছানে। পরের মাসে তাকে আট বছরের কারাদণ্ড দেয় আলালত। তাকে ছাড়াই এই মাসের শুরুতে বিশ্বকাপের দল ঘোষণা করে নেপাল। তবে গত ১৫ মে তাকে নির্দোষ ঘোষণা করে খালাস দেয় আলাদত।

আদালতের রায়ের পরপরই ইএসপিএনক্রিকইনফোকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) নিশ্চিত করেছিল, আইসিসির ছাড়পত্র পাওয়া সাপেক্ষে লামিছানেকে বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনা করা হবে। আগামী শনিবার পর্যন্ত কোনো বাধা ছাড়াই স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো।

নেপাল দল এরই মধ্যে ক্যারিবিয়ানে চলে গেছে এবং সেন্ট ভিনসেন্টে অনুশীলন করছে। বিশ্বকাপ শুরুর কাছাকাছি সময়ে তারা যুক্তরাষ্ট্রে যাবে। ৪ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ‘ডি’ গ্রুপে নেপালের অন্য তিন প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit