বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ধর্ষণ মামলায় মুক্তি পেলেও যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন না লামিচানে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। টুর্নামেন্টকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেছিলেন ধর্ষণ মামলা থেকে সদ্যই মুক্তি পাওয়া লামিচানে। তবে তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (২২ মে) ২০১৯ সালের একটি পোস্ট শেয়ার করে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার কথা জানিয়েছেন লামিচানে। তিনি লিখেছেন, ‘নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাস আবার সেটি করল, যেটি ২০১৯ সালে করেছিল। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার ভিসা নাকচ করেছে। দুর্ভাগ্যজনক। নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দুঃখিত।’
 
২০১৯ সালে একবার যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেও পাননি লামিচানে। সেবার অবশ্য তার বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগও ছিল না। তবুও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ভিসা পাননি এই ক্রিকেটার। এবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল বিশ্বকাপে।  
 
২০২২ সালের ২১ আগস্ট কাঠমান্ডুর একটি হোটেল রুমে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর মামলার চূড়ান্ত শুনানিতে জেলা আদালত লামিচানেকে দোষী সাব্যস্ত করে। এরপর তাকে সাজাও শোনানো হয়েছিল। ওই রায়ের প্রেক্ষিতে আবার উচ্চ আদালতে আপিল করেন লামিচানে। গত ১৫ মে তাকে খালাস দেয় আদালত।
বিশ্বকাপের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে নেপাল। স্বাভাবিকভাবেই ওই দলের ছিলেন না লামিচানে। তবে ২৫ মে’র মধ্যে প্রাথমিক দলে আইসিসির অনুমোদন ছাড়াই পরিবর্তন আনা যাবে। তাই দ্রুত সময়ের জন্য ভিসার আবেদন করেছিলেন লামিচানে। কিন্তু এবার সেই ভিসা বাতিল হওয়ায় তার বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে গেল।
 
বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে নেপাল। টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তাদের। আগামী ৪ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ নেপালের। একই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ,  শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit