বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

স্বামীর অগোচরে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল শেফার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোসা. শেফা আক্তার নামে এক নার্সিং শিক্ষার্থীর।মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় শেফা তার প্রেমিকের সাথে মোটরসাইকেলে ঘুরতে গেলে শাখারিয়া বাস স্ট্যান্ডের এলাকায় তার প্রেমিকের মোটরসাইকেলের পিছন থেকে পড়ে যান। পরবর্তীতে প্রেমিক মো. টিটু তাকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মোসা. শেফা আক্তার পটুয়াখালীর গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং এর ২য় বর্ষের শিক্ষার্থী। শেফার স্বামী একজন পুলিশ সদস্য।ঘুরতে যাওয়ার আগে শেফা তার রুমমেটকে বলে যান, তিনি তার বান্ধবীর সাথে সাথে দেখা করতে যাচ্ছেন। তিনি পটুয়াখালী ছোট চৌরাস্তা সংলগ্ন এক ভাড়া বাসায় থেকে সাবলেট থাকতেন।

প্রেমিক মো. হাচনাত টিটু বর্তমানে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োজিত আছেন। সে কয়েক বছর আগে বিবাহ করেন তার বর্তমানে একটি সন্তানও রয়েছে। মো. হাচনাত টিটু পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নলদোয়ানী গ্রামের মৃত হাবিব শিকদারের ছেলে। টিটুকে বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য পটুয়াখালী সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ -এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া। ময়নাতদন্ত শেষে মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এই ঘটনায় প্রেমিক টিটুকে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করবো, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit