বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

যুক্তরাষ্ট্রকে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১৯ মে) আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আনোয়ার কয়েকটি পশ্চিমা দেশকে ‘ভণ্ড’ আখ্যায়িত করে তাদের সমালোচনা করেন। তার মতে, পশ্চিমা কিছু দেশ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াই করলেও তারা গাজার জনগণের ওপর বর্বরতা চালিয়ে যেতে দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এটা পরিষ্কার করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র নৃশংসতা ও যুদ্ধ (গাজায়) বন্ধে যা করতে, পারে তা তাদের করতে হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দক্ষতা, প্রভাব ও প্রক্রিয়ার সমন্বয় রয়েছে যা এ ধরনের নৃশংসতা মোকাবিলায় ব্যবহার করা যেতে পারে। গত বছর সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মালয়েশিয়ার অবস্থান স্পষ্ট করেছিলেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জো বাইডেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও জানান আনোয়ার।

তিনি বলেছেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের নৃশংসতাও এক ধরনের দখলদারিত্ব। নাকবা (১৯৪৮ সালের যুদ্ধ) ও হুমকি নিয়ে অনেকে কথা বলেন, এটি আসলে একটি ধারাবাহিক দখলদারিত্ব। স্পষ্টতই ইসরাইল একটি বর্ণবাদী রাষ্ট্র। কারণ আমরা দেখতে পাচ্ছি, তারা (ইসরাইল) কীভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আচরণ করে এবং কীভাবে তারা তাদের ভূমি নিয়ন্ত্রণ করে।’ 

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit