বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

মোহামেডানের মুখ থেকে শিরোপা ছিনিয়ে কিংসের ট্রেবল জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (২২ মে) ফেডারেশন কাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ঘরোয়া লিগে ট্রেবল জয়ের গৌরব অর্জন করলো বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের আগে স্বাধীনতা কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাও জিতেছে কিংস। এর আগে ২০১৩ সালে শেখ রাসেল ও তারও আগে ২০০২ সালে মোহামেডান এই কীর্তি গড়েছিল। 

এদিন গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ইমানুয়েল সানডের গোলে এগিয়ে যায় মোহামেডান। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মিগুয়েলের দুর্দান্ত গোলে সমতায় ফেরে কিংস। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫ মিনিটে জাহিদ হাসান গোল করে কিংসের শিরোপা নিশ্চিত করেন।ফেডারেশন কাপের ফাইনালে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তিল ধারণের ঠাই ছিল না। বসুন্ধরা কিংস-মোহামেডান ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শক উন্মাদনা মনে করিয়ে দিচ্ছিল দেশের ফুটবলের স্বর্ণযুগের কথা। আক্রমণ-প্রতিআক্রমণে ঠাসা ফাইনাল প্রাণভরে উপভোগ করেছেন দর্শকরা।

এদিন তুলনামূলক বেশি আক্রমণ করে মোহামেডানই। গোলের সুযোগও তারাই বেশ পেয়েছে। তবে সুযোগ পেয়ে নষ্ট করেছে কিংসও। ৬৩ মিনিটে সানডের গোলে লিড পায় মোহামেডান। সেই গোলের পর জয়ের সম্ভাবনা ঝুঁকে ছিল সাদা-কালো শিবিরের দিকেই। কিন্তু ৮৫ মিনিটে মোহামেডানকে মোক্ষম আঘাতটা করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগুয়েল দামাসিনো। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। বিরতির পর খেলা গড়ালে ১০৫ মিনিটে কর্নার পায় কিংস। কর্নার থেকে আসা বল মোহামেডানের গোলরক্ষক সুজনের হাত ফসকে গেলে জাহিদ জালে পাঠান। গোলের উল্লাসে মাতে কিংসের খেলোয়াড় ও সমর্থকরা। কিন্তু এই গোল মেনে নেয়নি মোহামেডান। তাদের দাবি গোলের আগে গোলরক্ষক সুজনকে বাধা দিয়েছে কিংসের খেলোয়াড়। প্রতিবাদ জানাতে থাকে তারা। তরে রেফারি নিজের সিদ্ধান্তে অটল থাকেন।

এ সময় মাঠে উত্তেজনা ছড়ায়। মারমুখী হয়ে ওঠেন সাদা কালো জার্সিধারীরা। এ সময় রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে মাঠ থেকে বেরিয়ে যায় মোহামেডানের খেলোয়াড়রা। এ সময় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে খেলা মাঠে গড়ালে শেষ বাঁশির সঙ্গেই ট্রেবল জয়ের আনন্দে মাতে কিংসের খেলোয়াড়রা। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপেও চ্যাম্পিয়ন হয়েছে তারা।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit