বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

প্রতিপক্ষকে ভয়ে রাখবে আর্চারের প্রত্যাবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ভয়ঙ্কর সব ডেলিভারি ও গতিময় বোলিংয়ে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলায় জুড়ি নেই জফ্রা আর্চারের। চোটের কারণে এই পেসারকেই এক বছরের বেশি সময় ধরে পায়নি ইংল্যান্ড। দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে তিনি ফিরেছেন দল। তার সতীর্থ স্যাম কারান মনে করছেন, আর্চারের প্রত্যাবর্তন প্রতিপক্ষের মনে ভয়ের সঞ্চার করবে।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আর্চারকে রেখেছে শিরোপাধারী ইংল্যান্ড। বৈশ্বিক আসরের আগে পাকিস্তানের বিপক্ষে চার টি-টোয়েন্টির সিরিজেও খেলার কথা রয়েছে তার।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আর্চার ওই বছর ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে রাখেন বড় অবদান। এরপর থেকেই চোটের সঙ্গে শুরু হয় তার লড়াই। কনুইয়ের সমস্যা ও পিঠের স্ট্রেস ফ্র্যাকচারে দুই বছর জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। খেলতে পারেননি ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

কনুইয়ের কয়েক দফা অস্ত্রোপচারের পর ২০২৩ সালের জানুয়ারিতে মাঠে ফেরেন তিনি। এরপর মে মাসে আইপিএলে খেলার সময় ফের মাথাচাড়া দিয়ে ওঠে তার পুরনো চোট। ফের বছর খানেকের জন্য ছিটকে পড়েন তিনি মাঠের বাইরে।

ইংল্যান্ডের জার্সিতে সবশেষ ২০২৩ সালের মার্চে খেলেছিলেন আর্চার। পাকিস্তান সিরিজ দিয়ে ফের ইংলিশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত সতীর্থরা, বললেন কারান।

তিনি জানান, “এটা ভীষণ রোমাঞ্চকর। আমি নিশ্চিত, ইংল্যান্ড দলের যেকোনো সমর্থক কিংবা খেলোয়াড় তাকে ফিরে পেতে উচ্ছ্বসিত থাকবে। সে এমন একজন যাকে কোনো দলই ফেরাতে না করবে না। তার বলের সেই বাড়তি গতি এবং একই সঙ্গে সে প্রতিপক্ষের মনে ভয় জাগাতে পারে।”

ওয়েস্ট ইন্ডিজের বারবাডোসের ছেলে আর্চার। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে ইংল্যান্ডকেই বেছে নেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড প্রথম দুটি ম্যাচই খেলবে বারবাডোসের কেনসিংটন ওভালে। সব কিছু ঠিক থাকলে সেখানে খেলবেন আর্চারও।

অস্ট্রেলিয়ায় ২০২২ সালে ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা কারান বললেন, বারবাডোসে আর্চারের বোলিং দেখতে মুখিয়ে আছেন তারা সবাই। কারান জানান, “তার ফেরা দারুণ রোমাঞ্চকর ব্যাপার। আমরা সবাই আশা করছি, চোট তার পিছু ছেড়ে দিয়েছে এবং তার বারবাডোসে (টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়) খেলতে পারাটা হবে দারুণ বিশেষ কিছু। আমার মনে হয়, সেও রোমাঞ্চিত এবং আশা করছি, সে শুরুটা ভালো করবে।”

তিনি বলেন “কয়েকটি বছর সত্যিই কঠিন ছিল জোফের (আর্চার) জন্য। তাই আশা করছি, সে তার সেরা খেলাটি ফিরিয়ে আনতে পারবে, যেটা তার মধ্যে আছে। তার মানের একজন খেলোয়াড়কে ফিরে পেয়ে সবাই ভীষণ রোমাঞ্চিত।”

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ বুধবার। পরের তিনটি ম্যাচ যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে। এরপর ইংলিশরা উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে। তাদের বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী ৪ জুন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপে ইংল্যান্ডের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও নামিবিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit