বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আম্পায়ার সৈকত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : আর কয়েকদিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে ধুম-ধারাক্কার বিশ্ব আসর। প্রথম ম্যাচেই ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের এ আম্পায়ারের সঙ্গে সেদিন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচ পরিচালনার মাধ্যমে নতুন এক ইতিহাসও গড়বেন শরফুদ্দৌলা। বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে যিনি প্রথম ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন। তবে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ এর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

এর আগে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত হন শরফুদ্দৌলা। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit