শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ মার্তিনেজকে ‘পানির দামে’ পেয়ে গেল চেলসি রোহিঙ্গাদের ফেরার পথ বন্ধ, ন্যায়বিচার কি অর্থহীন হয়ে যাবে?

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে নরওয়ে-স্পেন-আয়ারল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার সকালে আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২৮ মে স্প্রেন একই পথ অনুসরণ করার কথা জানিয়েছে। 

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন আজই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য যা যা জাতীয় পদক্ষেপ নেওয়া দরকার আমরা প্রত্যেকে এখন তা গ্রহণ করব। আমি আত্মবিশ্বাসী যে আগামী সপ্তাহগুলিতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আরও দেশ আমাদের সাথে যোগ দেবে ‘

তিনি বলেন, ইসরায়েল, ফিলিস্তিন এবং তাদের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার একমাত্র বিশ্বাসযোগ্য পথ ‘দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান’। হ্যারিস বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের জন্য আমাদের অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করা উচিত নয়।

স্পেনের পার্লামেন্টে পেদ্রো সানচেজ বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তার ‘যন্ত্রণা ও ধ্বংসের’ নীতির মাধ্যমে দুই রাষ্ট্র সমাধানকে বিপদে ফেলছেন।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আগামী মঙ্গলবার, ২৮ মে স্পেনের মন্ত্রিসভা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অনুমোদন করবে।

এদিকে মাল্টা, স্লোভেনিয়াও প্রকাশ্যে বলছে, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে নজর দিতে যাচ্ছে। এটা ফিলিস্তিনের জন্য অতি স্মরণীয় মুহূর্ত বলে আল জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে। সূত্র : আল জাজিরা

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit