শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

তাবরিজে জানাজা শেষে রাইসির মরদেহ তেহরানে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানসহ অন্য সহযাত্রীদের মরদেহ তেহরানে আনা হয়েছে। জানাজার পর জানানো হবে রাষ্ট্রীয় সম্মাননা। 

স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে প্রেসিডেন্ট রাইসিসহ অন্যদের জানাজা অনুষ্ঠিত হবে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাজ আলী খামেনি অংশ নেবে শেষ বিদায়ের এই অনুষ্ঠানে। 

একদিন পর বৃহস্পতিবার রাইসির মরদেহ উত্তর-পূর্বে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে দাফন করা হবে।  যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন।

মাশহাদে আয়োজকরা বলেছেন যে, তারা পবিত্র শহরে রাইসির জন্য বৃহস্পতিবার একটি “গৌরবময়” দাফনের পরিকল্পনা করছেন।

এরআগে মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর তাবরিজে রাইসির নামাজে জানায় অংশ নেয় লাখো মানুষ। ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজে জড়ো হতে থাকেন ইরানবাসি।  উদ্দেশ্য, তাদের প্রিয় নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা জানাবে। 

শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইমামতিতে জানাজায় অংশ নেন লক্ষাধিক মানুষ। একে একে সম্পন্ন হয় বাকি ৮ আরোহীর জানাজা।  

আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে রোববার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে বিধ্বস্ত হেলিকপ্টার ও প্রেসিডেন্ট রাইসির সন্ধান পাওয়া সম্ভব হয়নি। পরের দিন সকালে হেলিকপ্টারের অবস্থান শনাক্তের পর ইরান জানায়, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ানসহ তাদের সফরসঙ্গীরা নিহত হয়েছেন।

ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে অর্ন্তবতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাবব্দুল্লাহিয়ানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বর্তমান উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি।

এদিকে, প্রেসিডেন্টের শূণ্য পদ পূরণে ২৮ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটি। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩০ মে। নির্বাচনী প্রচার চলবে ১২ থেকে ২৭ জুন পর্যন্ত। 

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit