রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

রাইসি ছাড়াও আছড়ে পড়া হেলিকপ্টারে যারা রয়েছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনারকবলে পড়েছে। রোববার উত্তর-পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা শহরে এটি নিয়ন্ত্রণহীনভাবে অবতরণ করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, এই বহরে তিনটি হেলিকপ্টার ছিল। যার মধ্যে দুটি নিরাপদে ফেরে।

যে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলি-হাসেম। তিনি ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন।  

জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহণমন্ত্রী মেহেরদাদ বাজারপাস অন্য দুটি হেলিকপ্টারে ছিলেন। যেগুলো নিরাপদে ফিরে এসেছে। দেশটির আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, প্রেসিডেন্টের হেলিকপ্টারে যারা ছিলেন তারা জরুরি বার্তা পাঠাতে সমর্থ হয়েছিলেন।

তবে প্রেসিডেন্ট রাইসি কী ধরনের হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধনের জন্য আজারবাইজান গিয়েছিলেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। 
 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit