বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১৪ মে শুরু হওয়া ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আগামী ২৫ মে। উৎসব শেষ হলেই ফ্রান্স থেকে দেশের মাটিতে ফেরার কথা রয়েছে অভিনেত্রীর।
নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গেছে, গত সপ্তাহের শেষের দিকে হাত ভাঙেন ঐশ্বরিয়া। এ অবস্থায় পুরো চিকিৎসা না নিয়ে পেশাদারিত্ব আর কান উৎসবে নিয়মিত অংশ নেয়ার ঐতিহ্য ধরে রাখতে ফ্রান্স উড়াল দেন ঐশ্বরিয়া। এ সময় ঐশ্বরিয়ার সঙ্গে ফ্রান্সে পাড়ি জমান একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনও।
তবে উৎসব শেষ হলেই দেশে ফিরে ভাঙা হাতের পরিপূর্ণ চিকিৎসা নিতে দেরি করবেন না ঐশ্বরিয়া। দ্রুতই প্লাস্টার করা হাতের চিকিৎসা শুরু করবেন। প্রসঙ্গত, ৫০ বছর বয়সী ঐশ্বরিয়া কানের রেড কার্পেটে ধরা দিচ্ছেন বিভিন্ন লুক আর পোশাকে। যে কারণে নায়িকাকে এমনই নজরকাড়া লাগছে যে প্লাস্টার করা হাত চোখেই পড়েছে না উৎসবে আমন্ত্রিত অতিথি আর নেটিজেনদের।
কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/বিকাল ৪:৪৫