সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

স্বপ্নের মতো মনে হচ্ছে, জেগে উঠতে চাই না: লাক্স সুপারস্টার বর্ণিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : নিজের ফেসবুক পেজে বর্ণিতা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে গোলাপি রঙের বিছানায় রাজকীয় সাজে ঘুমিয়ে আছেন তিনি। তার বুকের কাছে পরম মমতায় জড়িয়ে ধরা লাক্স সুপারস্টারের সেই কাঙ্ক্ষিত ট্রফিটি।

বর্ণিতা লিখেছেন, ‘এখনো এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, যা থেকে আমি জেগে উঠতে চাই না। এই বিশাল সম্মান আমি প্রতি মুহূর্তে হৃদয়ের কাছে আগলে রাখছি। এই পথচলা সহজ ছিল না, তবে এটিই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।’

ভক্তদের ভালোবাসায় সিক্ত বর্ণিতা আরও জানান, তিনি এই খেতাবের মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) শুক্রবার সন্ধ্যায় আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বর্ণিতার হাতে বিজয়ীর ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেওয়া হয়। 
 
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এই পুরস্কার হস্তান্তর করেন। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।

‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালের উপস্থাপনার দায়িত্বে চিত্রনায়ক আরিফিন শুভ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রতিযোগিতায় প্রধান তিন বিচারকের দায়িত্ব পালন করেন রায়হান রাফী, মেহজাবিন চৌধুরী ও জয়া আহসান। বিচারকরা এবারের আসরে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব ও কনটেন্ট তৈরির সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit