বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

বন্ধুর বাড়ী থেকে যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

 মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২২৮ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জের পল্লিতে বন্ধুর বাড়ী থেকে যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।গত ১৮ মে দিবাগত রাতে খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ উপজেলর নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের লাইসুরের বাড়ী থেকে নাফানগর গ্রামের মোঃ মমিনুল ইসলামের পুত্র মোঃ সাকিব হাসান (১৮) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।সাকিবের বাবা মমিনুল ইসলাম জানায়, ১৭ মে শুক্রবার দুপুরের পর সাকিব তার নিজ বাড়ী হতে ক্রিকেট খেলার ব্যাট হাতে নিয়ে বের হয়। তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলার জন্য।

এরপর সে আর বাড়ী ফিরে আসে নাই। অনেক খোঁজাখুজির পরও সন্ধান পায়নি তার পরিবারের লোকজন। এরই মধ্যে শনিবার দিবগত রাতে উপজেলার টেনা গ্রামের লাইসুরের বাড়ী থেকে দুর্ঘন্ধ ছড়াচ্ছে মর্মে এলাকাবাসী নাফানগর ইউপি চেয়ারম্যান শাহান পারভেজকে অবগত করলে বোচাগঞ্জ থানা পুলিশ গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে সাকিবের বন্ধু মিরাজ হোসেন এর শয়ন কক্ষের বিছানা থেকে কাথা বালিশ দিয়ে মুড়ানো অবস্থায় শাকিবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহত সাকিব নাফানগর টেকনিক্যাল কলেজের ছাত্র বলে জানা গেছে। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাকিবের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ ধারনা করছে শুক্রবার কোন এক সময় সাকিব কে হত্যা করা হয়েছে। তার হাত ও পা বাধা ছিল। মিরাজ ও তার পিতা লাইসুর পলাতক রয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit