বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

তাতার নির্বাসনের ৮০তম বার্ষিকীতে যা বললেন এরদোগান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্রিমিয়ার তাতারদের নির্বাসনের ৮০তম বার্ষিকীতে দুঃখ প্রকাশ করে বাস্তুচ্যুত সম্প্রদায়ের জন্য তুরস্কের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

এরদোগান বলেন, আমরা এই মর্মান্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখের সঙ্গে স্মরণ করছি, যা আমাদের ক্রিমিয়ান তাতার ভাইবোনদের তাদের স্বদেশ থেকে নির্বাসিত করেছে। এর ফলে তাদের চরম দুঃখকষ্টের সৃষ্টি হয়েছিল, যা এখনো আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। আল্লাহ আমাদের স্বদেশী ভাইবোনদের প্রতি করুণা দান করুন, যারা তাদের জীবন হারিয়েছেন। 

এরদোগান জোর দিয়ে বলেন, ক্রিমিয়া থেকে যারা নির্বাসিত হয়েছেন এবং যারা সেখানে রয়ে গেছেন, তাদের উভয়েরই অধিকার রক্ষায় তুরস্কের প্রতিশ্রুতি অটল থাকবে। 

তার বিবৃতিতে তিনি সব ধরনের পরিস্থিতিতে ক্রিমিয়ান তাতার সম্প্রদায়কে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের শাসক জোসেফ স্ট্যালিনের নির্দেশে মাত্র ৩০ মিনিটের নোটিশে বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে রাশিয়ার বিস্তীর্ণ পর্বতমালা, সাইবেরিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোতে পাড়ি দেন শিশুসহ প্রায় দুই লাখ তাতার নারী ও পুরুষ। এদের প্রায় অর্ধেকই পথে বা গন্তব্যস্থানে পৌঁছার পরপরই মারা যান। 

ওই বছরের এপ্রিলে জার্মানির যুদ্ধবাজ নাৎসি নেতা অ্যাডলফ হিটলার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত উপদ্বীপ ক্রিমিয়া দখল করে। তাতারদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অভিযোগ ছিল, দখলে থাকার সময় জার্মানির নাৎসি শাসকগোষ্ঠীদের বড় ধরনের সহযোগিতা করে তারা।

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/সকাল ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit