বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

দুর্গাপুরে দাদার পিছু নিলো নাতি,ফিরল লাশ হয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১১০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নদীর পানিতে ডুবে নাঈম নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চারিখাল গ্রামের সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু নাঈম ওই গ্রামের আজমুল মিয়ার ছেলে এবং কৃষক মনোহর আলীর নাতি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংলিষ্ট ইউপি সদস্য আশরাফ উদ্দিন জানান, শনিবার দুপুরে নাঈমের দাদা মনহর আলী তার গোহালের গরু গোসলের করানোর জন্য সোমেশ্বরী নদীতে নিয়ে যান। ওই সময় কাউকে কিছু না বলে দাদার পেছন পেছন নদীতে চলে যায় শিশু নাঈম। পরে বাড়িতে ফিরে দাদা মনোহর আলী নাঈমের খোঁজ করলে তাকে না পেয়ে খোঁজখোঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরবর্তিতে বাড়ির পাশের নদী থেকে মৃত অবস্থায় নাঈমের মরদেহ উদ্ধার করে তারা।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহ্ফুজ আলম জানান, খবরটি শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit