শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

আখাউড়ায় শঙ্কায় থাকা ভাইস চেয়ারম্যান প্রার্থীর আকুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১১০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় আছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. জুয়েল রানা। শনিবার দুপুরে পৌর এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে ওই প্রার্থী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আকুতি জানান।

লিখিত বক্তব্যে মো. জুয়েল রানা অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বি ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ ও তার সমর্থকরা জোর করে ভোট ছাপিয়ে নিবে বলে প্রচার করছে। ভোটারদেরকে কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। নির্বাচনের পরে জুয়েল রানার সমর্থকদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন শাহাব উদ্দিন বেগ ও তার সমর্থকেরা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক আওয়ামী লীগ নেতা দীপক ঘোষ, পৌর যুবলীগের সভাপতি মো. মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভূ্ইয়া, আওয়ামীগ নেতা দীপক ঘোষ। তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

 

 

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit