আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে রাফায় স্থল আক্রমণ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের কাছে আরও সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য একটি চিঠিতে স্বাক্ষর করে সতর্ক করেছেন ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রী।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাএল কাটজকে পাঠানো চিঠিতে মন্ত্রীরা ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণে থাকা রাফাহ ক্রসিংসহ ত্রাণ সরবরাহের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দিয়ে গাজার বিধ্বংসী ও ক্রমবর্ধমান মানবিক সংকট নিরসনে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন।
কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/বিকাল ৪:৫১