বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শান্ত-সাকিবরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৬ ঘণ্টার লম্বা ফ্লাইট যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে গন্তব্যে পৌঁছেছেন শান্ত-সাকিবরা। বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় বাংলাদেশ দল। বিশ্বকাপের সহ-আয়োজক দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি টেক্সাসের এই শহরেই। 

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মূলপর্ব। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নির্ধারণ করে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। আগামী ২১, ২৩ ও ২৫ মে হিউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো খেলবে শান্ত-তাসকিনরা। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit