বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত রাখতে শি-পুতিনের আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। আজ বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে তার সফরসূচি শুরু করেন।  

বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট পুতিন নিশ্চিত করেছেন, তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ।  

তিনি আরও বলেন, এশিয়ার সঙ্গে সহযোগিতা বন্ধ করার সুযোগ নেই, বৈশ্বিক এবং আঞ্চলিক অনেক সমস্যার ক্ষেত্রে রাশিয়া এবং চীনের দৃষ্টিভঙ্গি একই রকম। আমরা উভয়েই স্বাধীন বৈদেশিক নীতি পালন করি। আমরা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানাই।  খবর বিবিসি।

এর আগে দুই দেশের সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করেন শি ও পুতিন। এ উপলক্ষে শি তার বক্তব্যে দুই দেশের মধ্যে ৭৫ বছরের চিরস্থায়ী বন্ধুত্ব এবং সর্বাত্মক সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, বৈরী পরিবেশ সত্ত্বেও এগিয়ে যাওয়ার শক্তিশালী চালিকাশক্তি হয়ে উঠেছে এই বন্ধুত্ব।

আগামীকাল শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দেবেন তিনি। তাছাড়া ১৯৪৬ সালে হারবিনের স্বাধীনতার সময় প্রাণ হারানো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করবেন পুতিন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit