মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

দেশে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : দেশে দুদিনের তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার বিকালে এ সতর্কবার্তা দেওয়া হয়।  

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত জারি করা তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬ টা থেকে আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এদিকে বুধবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টার  আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার ও তার পরদিন শুক্রবার এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলে) বয়ে যাচ্ছে। তা আজ অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে। আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তাপপ্রবাহের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিও হতে পারে। আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজশাহী, পাবনার ঈশ্বরদী, রংপুর, নীলফামারীর ডিমলা, কুড়িগ্রামের রাজারহাট, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit