মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ডোমার কাচাঁ বাজার ও মাছ বাজার নির্মাণ কাজের শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৭৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কাচাঁ বাজার ও মাছ বাজার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠনিক ভাবে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ডোমার পৌরসভার সফল মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

এসময় বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, প্রকৌশলী হাবিবুর রহমান, কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, মিজানুর রহমান জুয়েল, ওহিদুল ইসলাম, দেলওয়ার হোসেন, আনারুল হক, উম্মেকুলছুম, হিসাব রক্ষক সিফাত করিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ মন্ত্রণানালয়ের অধিনে বাজার উন্নয়ন প্রকল্প-৬১টির আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠান নুর কনস্ট্রাকশন ঢাকা কাজটি সম্পন্ন করবেন। মার্কেটে ৬টি লেনে উন্নত মানের পাঁকা ঘড় টিনসেট, টয়লেট, ব্লক ওয়াস ও ড্রেনেস ব্যবস্থা থাকবে।

গত রমজান মাসে মার্কেটটি ভাঙা হয়, বর্তমানে দোকানীরা বাজারের পশ্চিমদিকে ভ্রাম্যমান দোকান সাজিয়ে ব্যবসা করে আসছে। এতে করে দোকানী ও ক্রেতারা চরম ভোগান্তিতে পড়তে। দ্রুত মার্কেটটি নির্মাণ হলে নতুন জায়গায় ব্যবসা জমজমাট হবে বলে এমনটি আশা করেন সাধারণ দোকানদার।

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit