আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। পার্লামেন্টে ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী কোনো প্রতীক ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্তে অস্ট্রেলিয়ান রাজনৈতিক দল গ্রিনস পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানায়।
গ্রিনস পার্টির একজন এমপি বলেন, ’আমাদের মুখ বন্ধ করতে পার্লামেন্টে এমন নকশা সাজানো হয়েছে।’ভিক্টোরিয়া প্রদেশের গ্রিনস পার্টির নেতা এ্যালেন স্যান্ডেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘গাজায় ইসরাইলি সেনাবাহিনীদের অমানবিক হামলা ভিক্টোরিয়ানরা নিরব হয়ে দেখছে। বিশ্বে আমরাই প্রথম কোনো পার্লামেন্ট যেখানে নাকবা দিনের মতো বিশেষ দিনে কেফিয়াহ পরা নিষিদ্ধ করা হয়েছে।’
কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/দুপুর ১:৫৫