বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

চলন্ত অবস্থায় ছিঁড়ে গেলো ট্রেনের হুইস পাইপলেভেল ক্রসিংয়ে আটকে সড়ক বন্ধ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১১৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা থেকে নোয়াখালীগামী আন্ত:নগর উপকুল এক্সপ্রেস ট্রেনের হুইস পাইপ চলন্ত অবস্থায় ছিঁড়ে গেছে। সোমবার সন্ধ্যা পৌণে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পরপরই এ ঘটনা ঘটে। লেভেল ক্রসিং এলাকায় ট্রেন আটকা পড়লে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে দুর্ভোগ পোহাতে হয়। মেরামত শেষে প্রায় এক ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

একাধিক সূত্র জানায়, উপকুল এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় ৬টা ৩১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি করে। পাঁচ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছেড়ে যায়। কিছুদূর যাওয়া মাত্র ট্রেনের মাঝখানের দুই বগির মাঝের হুইপ পাইপ ছিঁড়ে যায়। এতে ট্রেনটি থেমে যায়। পরে মেরামত শেষে ৭টা ৪০মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। ওই সময়ে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। 

এদিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার প্রধান সড়ক টিএ রোডের লেভেল ক্রসিংয়ে আটকা পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদেরকে। অনেকে যানবাহন থেকে নেমে অনেক দূর ঘুরে চলাচল করে। অনেক যানবাহন বিকল্প হিসেবে উড়াল সেতু ব্যবহার করে। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চলন্ত অবস্থায় হুইপ পাইপ ছিড়ে যায়। মেরামত শেষে প্রায় এক ঘন্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে তিনি জানান।

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit