সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ডাম্বুলা থান্ডার্সের আইকন প্লেয়ার মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের পর বিশ্ব ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যে বাংলাদেশি ক্রিকেটারের নাম সবার আগে আসে আসবে, তিনি মুস্তাফিজুর রহমান। সম্প্রতি আইপিএলে নিজের সপ্তম আসরে খেলে আন্তর্জাতিক দায়িত্বে দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলেন এই বাঁহাতি পেসার।

আইপিএলে এবারই প্রথম মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলেন মুস্তাফিজ। পুরো মৌসুম না খেললেও নয় ম্যাচেই ফ্রাঞ্চাইজিসহ সমর্থকদের এক ভরসার নামে পরিণত হয়েছেন তিনি। তার প্রভাব পড়তে যেন সময় লাগল না বেশি। শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি লিগ এলপিএলের দল ডাম্বুলা থান্ডার্স বিদেশি আইকন প্লেয়ার হিসেবে দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে। 

এর আগে আইপিএল, পিএসএলে খেললেও এই প্রথমবার এলপিএলে দল পেলেন মুস্ত্যাফিজ। ২০১৬ থেকেই আইপিএলে প্রায় নিয়মিত মুখ এই বাঁহাতি পেসার। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু করে আইপিএলে এখন পর্যন্ত মোট পাঁচটি ফ্রাঞ্চাইজিতে খেলেছেন তিনি। তবে স্রেফ ২০১৮ আসরেই পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। এদিকে মুস্তাফিজকে দলে ভেড়াতে কত টাকা খরচ হয়েছে ডাম্বুলার তা নিয়ে এখনো কিছু জানায়নি তারা। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit