মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী হামাসকে অস্ত্র ছাড়তে আলটিমেটাম দিল ট্রাম্পের ‘পিস বোর্ড’ চ্যাম্পিয়ন্স লিগ: রাতে বায়ার্নকে আতিথ্য দেবে রিয়াল ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ, প্রথমবারের মতো খেলবে ইউরোপের মাটিতে

বিমান থেকে পড়া বরফ খণ্ডে প্রাণ গেল ছাগলের?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ক্যাসিডি লুইস নামের এক নারীর বাড়ির গোয়ালে বরফ খণ্ডটি পড়ে। সেসময় তিনি বাড়িতে ছিলেন। এসময় বিকট শব্দে তার পুরো বাড়ি কেঁপে ওঠে।

শব্দ শুনে তিনি বাইরে গিয়ে দেখেন, তার পোষা প্রাণীগুলো ভয়ে গোয়াল থেকে বেরিয়ে আসছে। লুইসের ভাষ্য, ‘মোরগগুলো ছটফট করছিল, আর ঘোড়াগুলোও লাফালাফি করছিল।’
 

পরে তিনি গোয়ালের ছাদে বড় একটি গর্ত দেখতে পান। এছাড়াও সেখানে গিয়ে একটি ছাগলকে আহতাবস্থায় দেখতে পান। ছাগলটির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল বলেও জানান লুইস।

তিনি বলেন, ‘আমার অনুমান, বরফের খণ্ডটি বাস্কেটবলের সাইজের ছিল। গোয়ালের ছাদে গর্তের সাইজ ও মাটিতে অবশিষ্ট বরফের টুকরা দেখে তা অনুমান করা যায়।’তিনি জানান, পরে ছাগলটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

বরফ খণ্ডটি প্লেন থেকে পড়েছে বলেই দাবি করেছেন আইনপ্রয়োগকারী কর্মকর্তারা। তারা লুইসকে বলেছেন, তাদের বাড়িটি বিমানের পথের নিচে। যার ফলে এটি বিমানের বরফ হতে পারে। তবে লুইসের ধারণা ছিল না যে, এমনটা হতে পারে।

সল্টলেক সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশকে (এফএএ) এ ঘটনার তদন্তের জন্য অনুরোধও করেছেন লুইস। এফএএ তাকে জানিয়েছে, ‘সম্ভাব্য যে বিমানটি থেকে বরফ পড়েছিল, তারা সেটির তদন্ত করছেন।’

 
সূত্র: মেট্রো ইউকে, ডেইলি মেইল, এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit