সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন ক্লাবে এবার নায়ক সালাহ হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদে উত্তর কোরিয়ার সমর্থন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে সাধারণ পরিষদে। এই প্রস্তাবকে সমর্থন করেছে উত্তর কোরিয়া।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া রবিবার জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন করেছে যে প্রস্তাবে ফিলিস্তিনকে পর্যবেক্ষকের মর্যাদায় ‘অধিকার ও সুযোগ-সুবিধা’ দিয়েছে এবং জাতিসংঘের ১৯৪তম সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আবেদন পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, “উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবটিকে সমর্থন করেছে এবং এটিকে সময়োপযোগী বলে মনে করেছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রস্তাবটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

বিবৃতিতে ‘দুই-রাষ্ট্র সমাধান নীতি’ -এর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘এক ইহুদি রাষ্ট্র নীতি’ -এর নিন্দা করা হয়েছে। একই সাথে ১৮ এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রাসঙ্গিক খসড়া প্রস্তাবে ওয়াশিংটনের ভেটোর সমালোচনা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে উত্তর কোরিয়া ফিলিস্তিনি জনগণের প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

এদিকে আরব ও ফিলিস্তিনের আনীত এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪৩টি, আর বিপক্ষে ভোট দিয়েছে ৯টি রাষ্ট্র। যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও আছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, পালাউ, পাপুয়া নিউগিনি ও চেক প্রজাতন্ত্র। এছাড়া ২৫টি রাষ্ট্র ভোটপ্রদানে বিরত ছিল। সূত্র: কোরিয়া টাইমস, আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৪,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit