মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

নীলফামারীতে জাতীয় খাদ্য গ্রহন নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : খাদ্য পরিকল্পনা ও পরিধারন ইউনিট (এফপিএমইউ) খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নীলফামারীতে জাতীয় খাদ্য গ্রহন নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১মে) সকাল ১০টায় নীলফামারী ডেনিস লেপ্রসি সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালার শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

খাদ্য মন্ত্রণালয়ের সহযোগি গবেষক ও পরিচালক মহিনুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ডাঃ মজিবুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক মাহবুবুর রহমান, ফিরোজ আল মাহমুদ, সহকারী গবেষণা পরিচালক মিজানুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক তোহিদুর রহমান, কেয়ার বাংলাদেশ এর মাল্টিসেক্টরাল ম্যানেজার গোলাম রাব্বানী, ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, শিক্ষক মর্তুজা ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান, উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্, দুলাল চন্দ্র বর্মন, শিক্ষক, জনপ্রতিনিধি, ঈমাম, পুরোহিত এবং কিশোর কিশোরী ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউট কাম (জানো) প্রকল্প।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit