সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

‘বৃদ্ধাশ্রম’ মিউজিক ভিডিওতে খালেদা আক্তার কল্পনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : মা দিবসে (১২ মে) আসছে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ‘এই না বৃদ্ধাশ্রম’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও। এ গানে অভিনয় করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা।

গানটি লিখেছেন ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আল আমিন জমাদ্দার সবুজ। এতে সুর করেছেন খায়রুল ওয়াসী। একইসঙ্গে তিনি রুনা লায়লার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনা করেছেন রিপন খান। মিউজিক ভিডিওটি এজেএস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে।

গীতিকার আল আমিন জমাদ্দার সবুজ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমার এই গানটা করা। যেদিন থেকে আমি গান লেখালেখি করি সেদিন থেকে স্বপ্ন দেখতাম কিংবদন্তি শিল্পীদের দিয়ে এমন কিছু গান করাব। যে গানের মাধ্যমে শ্রোতারা বিনোদনের পাশাপাশি সামাজিক ম্যাসেজও পাবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন অবক্ষয় ঢুকে গেছে। বাবা মা কত স্বপ্ন, কত কষ্ট, কত আশা নিয়ে ছেলে মেয়েকে বড় করেন। ’

খালেদা আক্তার কল্পনা বলেন, ‘গানটির কথায় আমাদের বর্তমান সমাজের চিত্র উঠে এসেছে। এ সময়ে আমাদের অনেক সন্তানই তাদের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখেন। কিন্তুা তারা ভাবে না বাবা-মা কতটা কষ্ট, কতটা পরিশ্রমের মাধ্যমে সন্তানদের মানুষ করে। এ গানে সামাজিক বার্তাটি সবার মনে দাগ কাটলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। ’

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit