সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

আগামীকাল পশ্চিমবঙ্গে মোদির চার নির্বাচনি সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচনের প্রচারে আবারও পশ্চিমবঙ্গে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল রবিবার হুগলি, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া জেলায় মোট চারটি জনসভা করবেন তিনি। 

আজ শনিবারই কলকাতায় যাবেন মোদি। রাত্রিবাস করবেন রাজভবনে। মোদির সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে কলকাতাকে। শনিবার বিকেল থেকেই যানবাহন নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে কলকাতার বেশ কিছু রাস্তায়। লোকসভা ভোটের তারিখ ঘোষণার পর থেকেই নবম বারের মতো পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী। 

সোমবার ভারতে এবং রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। মোদির প্রথম সভাটি হবে সকাল সাড়ে ১১টা নাগাদ, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে সভা করবেন তিনি। মোদি দ্বিতীয় সভাটি করবেন চুঁচুড়ায়, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে।

বিজেপি সূত্রে খবর, মোদীর দ্বিতীয় সভাটি হবে দুপুর ১টার দিকে। চুঁচুড়ায় সভা করার পরেই দুপুর আড়াইটার দিকে মোদির তৃতীয় সভাটি শুরু হওয়ার কথা। এই সভাটি তিনি করবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুড়শুড়ায়, বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit