মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৫২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টি গুনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯মে) সকাল সাড়ে ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রূপকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল, জাতীয় পুষ্টি পরিষদের প্রশিক্ষক পুষ্টিবিদ ডাঃ অর্পন মৈত্র, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার দুলাল চন্দ্র বর্মন প্রমুখ।

ডাঃ রায়হান বারী বলেন, ৯ মে থেকে শুরু করে আগামী ১৫ মে পর্যন্ত ৭ দিনব্যাপী এই পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলবে এবং আগামী ১৫ মে সমাপনী দিবস অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল আমিন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সিএইচসিপি, সিনিয়র নার্স এবং মিডওয়াইফর সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit